|
Date: 2026-06-20 16:16:31 |
গত ১৮ জুন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটি বর্ধিত করেন। বর্ধিত কমিটিতে ঈশ^রগঞ্জের রোমান কবিরকে (রাফসান আহমেদ) যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা যায়, সহ-সভাপতি ৬জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ১২ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ৪ জন ও সদস্য হিসেবে ৩ জন কে নতুন করে মনোনয়ন দেওয়া হয় কমিটিতে। উল্লেখ্য গত ১ মে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল।
জেলা কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় রোমান কবির বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলকে বর্ধিত করেছে। বর্ধিত করে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা দলের প্রয়োজনে যখন যে দায়িত্ব পালন করা প্রয়োজন হবে সেখানেই আমি জিয়ার আদর্শের একজন সৈনিক হিসেবে সে দায়িত্ব পালন করবো। আমাকে এ পদে মনোনীত করায় জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে ধন্যবাদ জানাচ্ছি।
© Deshchitro 2024