|
Date: 2026-06-20 20:14:49 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২০) জুন সকালে শহরের মিশন রোডের (রুহেল রেসিডেন্স) বাসার ভেতর থেকে একটি স্মার্ট ফোন এবং নোকিয়া মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোর। এঘটনায় বাদি হয়ে শনিবার বিকেলে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দেন
আনোয়ার হোসেন জসিম (৩৩)। তিনি দৈনিক ইনকিলাবের শ্রীমঙ্গল সংবাদাদা।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, শনিবার ভোর আনুমানিক ৬ ঘটিকা হইতে সকাল আনুমানিক ৯ ঘটিকার মধ্যে যে কোন সময় আমার মিশন রোড সাকিনস্থ (রুহেল রেসিডেন্স) এর বাসার ভেতর থেকে অজ্ঞাতনামা চোর/চোরেরা ১টি OPPO Reno 8T মডেলের মোবাইল যার মূল্য ৩২ হাজার ৯৯০ টাকা। এর আই এম আই নং- 1-862619060104399, 2-862619060104381 নোকিয়া বাটন ফোন চুরি হয়। উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের সহযোগিতা চান তিনি। শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সুত্রে অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
© Deshchitro 2024