|
Date: 2026-06-21 17:02:23 |
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ সরকারি কলেজে শতাধিক বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন) পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে এ উদ্যোগ গ্রহণ করা হয়。সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল হক জিসানের সভাপতিত্বে এবং কলেজ সেক্রেটারি রাজন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আগত সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং কলেজ প্রাঙ্গণে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করেন অতিথিরা।
এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও সুনামগঞ্জের পরিবেশের সৌন্দর্য বজায় রাখার জন্য তারা কলেজের সকল সাধারণ শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
© Deshchitro 2024