|
Date: 2026-06-22 05:16:30 |
ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার স্নোটেক্স গার্মেন্টসের সামনে ক্ষুর ঠেকিয়ে এক যুবকের সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগের সময় ঘটনাস্থল থেকে মাত্র ১০০ গজ দূরে ধামরাই থানা পুলিশের একটি চেকপোস্ট পরিচালিত হচ্ছিল বলে জানান ভুক্তভোগী।
রবিবার (২১ জুন) রাতে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী মো. শাকিল। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দেলুয়া এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীর দাবি, পেশাগত প্রয়োজনে ঢাকার বাইরে থেকে এসে তিনি রাতে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় নামেন। পরে স্নোটেক্স গার্মেন্টস কারখানার ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকাকালে ২০ থেকে ২৫ বছর বয়সী অন্তত তিনজন দুর্বৃত্ত তার কাছে এসে ক্ষুর ঠেকিয়ে একটি মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।
© Deshchitro 2024