|
Date: 2026-06-22 22:03:04 |
পলাশে বিএসটিআই এ-র অভিযান - ২০ হাজার টাকা জরিমানা
মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ প্রতিনিধি
নরসিংদীর পলাশে সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত সনদ ছাড়া অস্বাস্থ্যকর ও ঝুকিপূর্ণ পরিবেশে বিভিন্ন পণ্য উৎপাদন করে বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।
২২ জুন ২০২৬ রোজ সোমবার বিকেল সোয়া ৩টায় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া এলাকার দোহা ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকীন মাশরুর খান ও নরসিংদীর বিএসটিআই এ-র আঞ্চলিক অফিসের একটি টিম।
এসময় সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত সনদ ছাড়া অস্বাস্থ্যকর ও ঝুকিপূর্ণ পরিবেশে সরিষার তেল, হ্যান্ডওয়াশ, সুগন্ধি পোলাওর চাল, আচার, টয়লেট ক্লিনার পণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে দোহা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক(মেট্রোলজি) আরিফ হোসেন আসিফ। এসময় আরও উপস্থিত ছিলেন বিএসটিআই নরসিংদীর ফিল্ড অফিসার এ. এফ এম হাসিবুল হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকীন মাশরুর খান জানান, পলাশ উপজেলায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ।
© Deshchitro 2024