নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী  ফ্রি মেডিকেল ক্যাম্প

‎মিনার হোসেন খান, পলাশ - নরসিংদী

‎            নরসিংদীর সাহেপ্রতাবে ওয়ালটন প্লাজায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

‎          ২৪ জুন ২০২৬ রোজ বুধবার সকাল ১০টায় সাহেপ্রতাপ ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। নরসিংদীর সাহেপ্রতাপ, বাজিরমোড় ও কান্দাপাড়া ওয়ালটন প্লাজার তিনটা শাখার উদ্যোগে এ ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয়।এতে সার্বিক সহযোগিতা করেন নরসিংদী সুকণ্যা (প্রা) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

‎                                   অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর সাহেপ্রতাপ ওয়ালটন প্লাজার ম্যানেজার দিদারুল ইসলাম, বাজিরমোড় শাখার ম্যানেজার  জহিরুল ইসলাম ও কান্দাপাড়া শাখার ম্যানেজার গোলাপ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

‎        ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসাসেবা প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(অবসর প্রাপ্ত) মেডিসিন, নিউরোমেডিসিন,চর্ম,জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্ত্রী-রোগ, প্রসূতি চিকিৎসক ও সার্জন অধ্যাপক ডা. শের মোস্তফা সাদীক খান। ফ্রি চিকিৎসাসেবা পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, ওয়ালটন প্লাজার উদ্যোগে আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছি, এজন্য আমরা কৃতজ্ঞ। এ ধরনের উদ্যোগ যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।

‎                    ওয়ালটন প্লাজার কর্মকর্তারা জানান, দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024