গাছা থানার ওসি মোঃ ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনা করে তাকে গাছা থানাতেই দায়িত্বরত রাখার জন্য গাজিপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর আবেদন করেছেন এক জুলাইযোদ্ধা। তিনি আবেদনে মোঃ ওয়াহিদুজ্জামানকে একজন মানবিক ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছেন।

এছাড়াও গাছা থানা এলাকায় চলমান মাদকবিরোধী ও সন্ত্রাসবিরোধী অভিযানে তার সফলতার কথা উল্লেখ করেছেন। ঐ আবেদন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাছের এর অভিযোগের প্রেক্ষিতে গাছা থানার ওসিকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। আবেদনকারী জুলাইযোদ্ধা মোঃ বরকত উল্লাহ নিজেকে গাছা থানা এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে উল্লেখ করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024