|
Date: 2026-06-28 18:10:09 |
রংপুরের পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করা হয়।
কলেজের প্রভাষক ওমর ফারুক দোলনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি জাকির আহমেদ।
অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কলেজের প্রভাষক মো. বিজয়, সুজন মিয়া, আবু সাঈদ ও মাইদুল ইসলাম। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন মেহেদী, আলিফ, জান্নাত, তুবা ও অহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক আফসানা বেগম, রনজিনা বেগমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
কলেজ সূত্রে জানা যায়, এ বছর পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজের জেনারেল, বিএম ও বিএমটি শাখা থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পরীক্ষার্থী শামীম।
© Deshchitro 2024