জয়পুরহাটের আক্কেলপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ শ্রী শ্যামল (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০১ জুলাই ) দুপুর ৩ টার দিকে আক্কেলপুর পৌরসভা এলাকার ২নং ওয়ার্ডের বিহারপুর পূর্ব পাড়ায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত শ্যামল আক্কেলপুর থানার পূর্ব রাজকান্দা গ্রামের শ্রী গোপাল চন্দ্রের ছেলে।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিহারপুর পূর্ব পাড়া গ্রামে অবস্থিত শ্রী শ্যামলের নিজস্ব ফার্মেসির দোকানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট জেলা গয়েন্দা শাখার পরিদর্শক মোঃ আসাদুজ্জামান, উদ্ধারকৃত ট্যাবলেটগুলো মাদক হিসেবে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। এই ঘটনায় আসামীর বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। মাদকের ব্যবসায়ী ও কারবারী বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024