বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সঙ্গে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।


শুক্রবার (০৩ জুলাই) ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক হয়।


বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এর আগে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষবিদায়ে অংশ নিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি বাংলাদেশি প্রতিনিধিদল তেহরানে পৌঁছায়। প্রতিনিধিদলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও রয়েছেন।


কর্মসূচি অনুযায়ী, শনিবার (০৪ জুলাই) আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা হবে। জানাজায় অংশ নেয়ার পর বাংলাদেশি প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।


উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে জন্মগ্রহণ করেন।


গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের হামলায় তিনি নিহত হন বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024