|
Date: 2026-07-04 17:00:52 |
বিভিন্ন দেশে ১৪ থেকে ১৬ বছরের ছেলে মেয়েদের নিরাপত্তার জন্য সেই দেশের সরকার সোস্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে । আমরা এ বিষয়টি যাচাই বাছই করবো। এবং সাইবার সুরক্ষা কমিটি বসে এ বিষয়ে আরো ভালোতমো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিবে। শনিবার(৪ জুলাই) দুপুরে টাঙ্গাইলের মধুপুরের অরণখোলা ইউনিয়নের কাকরাইদে নিরাপদ পানি সরবরাহের জন্য এক লক্ষ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ট্যাংক স্থাপন কাজের উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমাদের কাছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ল্যাব করার জন্য প্রচুর চাহিদা রয়েছে। ইতোমধ্যে দশ হাজার ডিজিটাল ল্যাব বিভিন্ন স্কুল কলেজে রয়েছে । এবং এর মধ্যে অনেকগুলো অকেজো হয়েও পরে আছে। আর যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে সে রকম আরো দুই হাজার প্রতিষ্ঠানে আগামী ৬ মাসের মধ্যে এই ল্যাব স্থাপন করা হবে। এবং কি সরকার দেশের বিভিন্ন এলাকায় কারিগরি প্রতিষ্ঠান স্থাপন করে বেকার যুবকদেরকে কারিগরি দক্ষতায় তৈরি করে দেশেসহ বিদেশে দক্ষ জনশক্তি পাঠাতে পারি। সে লক্ষ্যে ইতোমধ্যে দেশের প্রতিটি উপজেলায় এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং এ কার্যক্রম আরো সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এ সব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সকভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, ওসি এ কে এম ফজলুল হক,জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, উপসহকারী প্রকৌশলী আল আমিন প্রমূখ।
© Deshchitro 2024