|
Date: 2026-07-08 18:41:09 |
ধামরাই উপজেলার সুয়াপুর গ্রামে প্রায় ৮০ বছর বয়সী শ্রী গোপাল চন্দ্র ঘোষ নামের এক সাধু ব্যক্তি সাভারের প্রায় ৩০ বছর বয়সী এক তরুণীকে বিয়ে করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, ওই তরুণীর মা দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধের গুরুদেব (আধ্যাত্মিক গুরু) ছিলেন। সেই সূত্রে তাদের পরিবারের সঙ্গে পরিচয় হয়। পরে ওই বৃদ্ধ ও তরুণীর মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে তারা পারস্পরিক সম্মতিতে বিয়ে করেন বলে জানা যায়। জীবনের শেষ সময়ে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
© Deshchitro 2024