|
Date: 2026-07-09 20:30:29 |
গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ, সীমান্তে হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ সফল করতে পীরগাছায় লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৯ জুলাই) শাপলা চত্বর এলাকায় দলীয় নেতাকর্মীরা এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, নায়েবে আমির মোস্তাফিজার রহমান, সেক্রেটারী হাশেম আলী সহ অনেকে।
১১ তারিখের ১১ দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।
সভাপতিত্ব করবেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্ণেল অলি আহমদ বীরবিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মনজু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাড. একেএম আনোয়ারুল ইসলাম চান সহ ১২ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।
© Deshchitro 2024