|
Date: 2026-07-10 18:45:50 |
কুষ্টিয়া পৌরসভার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড ও ইয়াংস্টার দলের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাটি দেখতে মাঠে বিভিন্ন বয়সের শত শত দর্শকের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। লিজেন্ডদের অভিজ্ঞতা এবং ইয়াংস্টারদের গতি ও উদ্যমে ম্যাচটি হয়ে ওঠে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মাঠজুড়ে ছিল দর্শকদের করতালি, উল্লাস ও খেলোয়াড়দের প্রতি উৎসাহ।
আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করতেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান তারা।
© Deshchitro 2024