|
Date: 2026-07-11 19:37:18 |
লাখাইয়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছে ইটালির নাগরিক শিশু আমেনা।
লাখাই উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল আমেনা নামে ৮ বছরের এক ইটালির নাগরিক শিশু।
স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত পূর্ব রুহিতনশী গ্রামের বাড়ির পাশে বর্ষার পানিতে ডুবে মারা গেছে শিশুটি।
শিশুটি ঐ গ্রামের ইলিয়াস তালুকদার এর নাতনি। নিহত শিশুর নাম আরশিয়া (আমেনা)সে ইতালির নাগরিক।
নিহত শিশুর মা জান্নাত (মৌসুমী) ও আত্মীয় স্বজনরা জানান, শুক্রবার রাত রাত ৯টার পর আরশিয়া ( আমেনা) নিখোঁজ হয়। পরিবারের লোকজন রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে শনিবার(১১ জুলাই) সকাল ৯ টার দিকে তাদের বাড়ির পাশের বার্ষার পানিতে ভাসমান অবস্থায় স্হানীয় লোকজন ও স্বজনরা শিশুর মরদেহ ভাসতে থাকা অবস্থায় উদ্ধার করে। শিশুর মামার মোবাইল ফোনে আলাপকালে জানান শিশুটির বাবার বাড়ি রাজধানী ঢাকায়। এর বেশী কিছু জানতে চাইলে তিনি পরে জানাবেন বলে ফোন কেটে দেন।
ঘটনার খবর পেয়ে লাখাই স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন রাতে নিখোঁজ হয়েছে আমরা জানিনা, এখন এসে জানতে পারলাম শিশুটি পানিতে পড়ে ডুবে মারা গেছে।
এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
© Deshchitro 2024