|
Date: 2026-07-13 22:48:12 |
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নড়িয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (১৩ জুলাই) পুলিশ সুপারের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে নড়িয়া থানার একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিঃ)/জোবায়ের হোসেন সঙ্গীয় ফোর্সসহ নড়িয়া উপজেলার চান্দনী এলাকায় সিরাজ চৌকিদারের মুদি দোকানের সামনে পাকা সড়কে অবস্থান নেন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন ছালাম শেখ (৫০)। তিনি নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় নড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে।
© Deshchitro 2024