|
Date: 2026-07-14 15:24:48 |
মাদারীপুর ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার।
মাদারীপুরের ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মধুসূদন দে(৫০) কে গ্রেফতার করছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত মধূসুদন দে উপজেলার পূর্ব দর্শনা গ্রামের মাধবচন্দ্র দের এর ছেলে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব দর্শনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে, ডাসার থানা পুলিশ।
স্থানীয়রা জানান,গ্রেফতাকৃত মধুসূদন দে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।তিনি মাদকসহ এর আগে কয়েকবার গ্রেফতার হয়েছেন।তিনি জেল থেকে বেরিয়ে চোলাই মদসহ বিভিন্ন মাদক সরবরাহ করে এলাকার যুবসমাজ ধ্বংস করছে।
এব্যপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো সোলায়মান মাহমুদ বলেন, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024