লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। লাখাইয়ে জুলাই শহীদ দিবস -২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজিত আলোচনা সভা বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন থানা মসজিদ এর ইমাম মাওলানা মহিবুর রহমান, পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়। ২০২৪ এর বৈষম্য বিরুধী আন্দোলন ও জুলাই গনঅভ্যুত্থানের গুরুত্ব ও চেতনা নিয়ে ও জুলাই শহীদ দের আত্মত্যাগের বিশদ বিবরন তুলে ধরে আলোচনায় অংশ নেন থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, জুলাই গনঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা মামুনুর রশীদ, জুলাই শহীদ কারিমূলের মাতা মমরাজ বিবি,জুলাই যোদ্ধা বাহার উদ্দিন প্রমূখ। আলোচনায় বক্তারা বলেন জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের ফসল আজকের এ নতুন বাংলাদেশ। জুলাই শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ বৈষম্যহীন সমাজের চেতনা বাস্তবায়নে ও তাদের চেতনা সমুন্নত রাখতে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিবুর রহমান।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024