: দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি কালী মন্দির ও নান্দইরপাড়া বুড়াদীঘি কালি মন্দিরের নেতৃবৃন্দের সাথে মতিবিনিময় সভায় বিএনপি জনকল্যাণমুখী এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করে উল্লেখ করে দিনাজপুর-৩(সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন বিএনপি জনবান্ধব ও সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার। বিএনপি মানুষের ভাগ্যের উন্নয়নের চেষ্টা করে।আর সেই লক্ষ্যে কাজ করে।যেমন কৃষকদের জন্য কৃষক কার্ড, পরিবারের জন্য ফ্যামিলি কার্ড দেয়ার পরিকল্পনা করেছেন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং ইতিমধ্যে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেয়ার কার্যক্রম চলছে। ফ্যামিলি কার্ড সকলেই পাবে বলেও সকলকে আশ্বস্ত করেন। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে গিয়ে তিনি বলেন দিনাজপুর সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যান্য দৃষ্টান্ত। সব ধর্মের মানুষের সেতু বন্ধন এই দিনাজপুর। এখানে যে যার ধর্ম উৎসব মুখর পরিবেশে পালন করে।
শুক্রবার বিকেলে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এই সময় দুই মন্দির প্রাঙ্গনে দুটো করে টয়লেট,সাব মারছিবল পাম্প,রাস্তা ও কালভার্ট সংস্কারসহ মন্দির মেরামত ও হরিবাসরের মন্দির প্রতিষ্ঠায় নগদ অর্থ বরাদ্দের ঘোষণা দেন।এর পাশাপাশি মন্দির প্রাঙ্গনে নিজে গাছের চারা রোপণের পাশাপাশি সকলকে একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা ৪নং শেখ পুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজগর আলী, কোতোয়ালি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পান্না, দিনাজপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উত্তম কুমার রায়, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শুভ সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ।