|
Date: 2026-07-23 15:36:49 |
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ডিএক্সএন (DXN) পরিবারের উদ্যোগে
স্থানীয় লিডারদের সম্মানে বর্ণাঢ্য বাংলা মেগা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বাদ মাগরিব আবুধাবির DXN হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে
সম্বর্ধনা, আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, নাচ-গান, র্যাফেল ড্র এবং
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের
অন্যতম আকর্ষণ ছিল DXN Popular Union Team-এর সফল সদস্য মো. বাহার-এর
স্টার এজেন্ট পদ অর্জন উপলক্ষে বর্ণাঢ্য সেলিব্রেশন ও সম্মাননা প্রদান। একই
সঙ্গে টিমের একজন সফল নারী লিডারের উল্লেখযোগ্য অর্জনও আনন্দঘন পরিবেশে
উদযাপন করা হয়। আয়োজকরা বলেন, এসব অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং
পুরো টিমের গর্ব এবং নতুন সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস।
কঠোর
পরিশ্রমী লিডারদের উৎসাহিত করতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন
মোহাম্মদ সায়েম। তিনি তাঁর বক্তব্যে DXN-এর মাধ্যমে ব্যবসায়িক সমৃদ্ধি,
আত্মনির্ভরশীলতা এবং দীর্ঘমেয়াদি সফলতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি নতুন সদস্যদের স্বপ্ন দেখতে, সঠিক সিদ্ধান্ত নিতে এবং ধারাবাহিকভাবে
কাজ করে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. নুরুল
ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন পাখি বেগম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
মেহেদী হাসান, শামসুদ্দিন, মিরাজ ও শাহিন আলম।
অনুষ্ঠানে আরও
উপস্থিত ছিলেন আবুল কালাম, মোহাম্মদ আফসার, সুমি আক্তার, মোহাম্মদ ইবরাহিম,
মিস রূপজান, মিসেস জাকিয়া, মিস শিরিন, মিস রাবেয়া*সহ DXN পরিবারের
অসংখ্য সদস্য।
বক্তারা বলেন, DXN শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান
নয়, এটি পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব এবং আত্মউন্নয়নের একটি পরিবার। সঠিক
দিকনির্দেশনা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে এখানে সাফল্য অর্জন সম্ভব। দেশের
পাশাপাশি বিদেশের অভিজ্ঞ লিডারদের অনুপ্রেরণামূলক বক্তব্য, প্রাণবন্ত
সাংস্কৃতিক পরিবেশনা এবং উৎসবমুখর আয়োজন অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।
আয়োজকরা
জানান, চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটের কৃতি প্রবাসী ও সফল
আন্তর্জাতিক DXN ব্যবসায়ী শামসুদ্দিন বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের
মানুষের কাছে একজন পরিচিত লিডার। তাঁর নেতৃত্বে DXN Popular Union
Teamধারাবাহিকভাবে নতুন নতুন সাফল্য অর্জন করছে এবং অসংখ্য মানুষের
স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রেরণা জোগাচ্ছে।
অনুষ্ঠানের
শেষ পর্বে বিশেষ কৃতিত্ব অর্জনকারী লিডারদের সম্মাননা ও পুরস্কার প্রদান
করা হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের অনুপ্রেরণামূলক আয়োজন অব্যাহত
রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। DXN যুক্ত হতে চাইলে বিশ্বের যেকোন দেশ থেকে
যোগাযোগ করতে পারেন: 00971588993370, 01870016409
© Deshchitro 2024