|
Date: 2026-07-23 21:46:58 |
বগুড়ার আদমদীঘি উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ কর্মসুচী সফল ও সুষ্ঠভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, খন্দকার মেহেদী হাসান, মকলেছার রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সদস্য আব্দুল মতিন, জাসাসের সম্পাদক রেজাউল করিম বাপ্পি প্রমুখ। সভায় নতুন কুঁড়ি স্পোর্টসে ১০টি ইভেন্টে ১০ থেকে ১৪ বছর বয়সী অংশ গ্রহনকারি বালক বালিকাদের ৩১ আগষ্টের মধ্যে রেজিষ্ট্রেশন করার জন্য আবেদন আহবান করার সিদ্ধান্ত নেয়া হয়।
© Deshchitro 2024