|
Date: 2026-07-24 18:25:44 |
শ্যামনগরে গ্রাম পুলিশদের বর্জ্য ও স্যানিটেশন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে বৃহস্পতি ও শুক্রবার (২৩-২৪ জুলাই) গ্রাম পুলিশ ও বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় শ্যামনগর অফিসার্স ক্লাব হল রুমে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকনট্যাক্ট বাংলাদেশের সহযোগিতায় বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণে শ্যামনগর উপজেলার নুরনগর, কাশিমাড়ী ও ভূরুলিয়া ইউপির গ্রাম পুলিশ,দফাদার এবং কাশিমাড়ী বাজার, চালিতাঘাটা বাজার, নুরনগর বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সহ অন্যান্যরা অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স কমিটির সভাপতি শিক্ষক রনজিৎ কুমার বর্মন। উপস্থিত ছিলেন রূপান্তরের কর্মকর্তামোঃ শুকর আলী,তুষার বড়ুয়া,কল্যাণী রায়।
উক্ত ২ দিনব্যাপি প্রশিক্ষণ পরিচালনা করেন উক্ত প্রকল্পের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা শহীদ হাসান নয়ন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে নিরাপদ ও সুরক্ষা সামগ্রী হেলমেট,গামবুট,চশমা সহ অন্যান্য কিছু বিতরণ করা হয়।
ছবি- শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ।
© Deshchitro 2024