|
Date: 2026-07-25 18:19:59 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ আলমগীর (৫০) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তজু মুন্সির গ্যারেজ এলাকার বাসিন্দা।
জানা গেছে, অসুস্থ হয়ে লোহাগাড়া সাউন্ড হাসপাতাল (নতুন)-এ চিকিৎসাধীন থাকা স্ত্রীকে দেখতে বাড়ি থেকে বের হয়েছিলেন আলমগীর। হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় পরপর দুটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© Deshchitro 2024