চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া নগরপাড়ার নিজ বাড়ি থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান প্রকাশ দানু মিয়া (৭০) তিনি মরহুম কালা মিয়ার ছেলে।২৭ জুলাই স্থানীয় নম্বর ওয়ার্ডের নগরপাড়া এলাকার কালা মিয়ার বাড়িতে ঘটনা ঘটে

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমানের দুই ছেলে এবং তাদের ও নিজ স্ত্রীরা দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। প্রায় দেড় বছর আগে দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে তিনি একাই দেশে ফেরেন। বাড়িতে তিনি একাই থাকতেন এবং নিজে রান্না করে খেতেন। তার তিন ভাই-বোনের মধ্যে ১ জন ছাড়া বাকি সবাই মারা গেছেন। কেবল মালেক নামের এক ছোট ভাই বেঁচে আছেন, তিনিও প্রবাসে থাকেন

ঘটনার বিবরণ দিতে গিয়ে এক প্রতিবেশী জানান, গত শুক্রবার আব্দুর রহমানকে স্থানীয় মসজিদে নামাজ পড়তে দেখা গিয়েছিল। এরপর থেকে গত দুই-তিন দিন ধরে তাকে এলাকায় বা রাস্তাঘাটে আর দেখা যায়নি। এতে সন্দেহ হলে স্থানীয়রা খোঁজ নিতে গিয়ে ঘরে তার মরদেহের সন্ধান পান

মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ফজল মেম্বারসহ এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হন। নিহতের স্বজনেরা প্রবাসে থাকায় বর্তমানে টিপু নামের তার এক ভাগ্নে বিষয়টির দেখভাল করছেন বলে জানা গেছে

মরদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়ার বিষয়ে স্থানীয় প্রশাসন পুলিশকে অবগত করা হয়েছে

 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024