|
Date: 2026-07-28 10:52:33 |
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে সুপারভিশন ও মনিটরিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্প-এর উদ্যোগে ও স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের সহযোগিতা এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে শ্রীবরদী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ও মো. গোলাম নুরনবী। এছাড়া কারিতাস সীডস কর্মসূচির মাঠ সহায়ক তিলোত্তমা রিছিল ও সুলভ দফো। প্রশিক্ষণে বিদ্যালয়ের কার্যকর তদারকি, শিক্ষার গুণগত মানোন্নয়ন, নিয়মিত মনিটরিং, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
© Deshchitro 2024