|
Date: 2026-07-30 20:24:59 |
বাংলাদেশকে সবুজায়ন করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হাফেজদের বৃহৎ সামাজিক সংগঠন 'বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন'।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু হামিদ মুমসাদ হাসান।
আমির খানি দাখিল মাদ্রাসা, আমির খানি হাফিজিয়া মাদ্রাসা, জামেয়া ছাদিয়া বাসিয়া পাড়া মাদ্রাসা, কালিকা পাড়া মাদ্রাসা ও খাগড়ি হাফিজিয়া মাদ্রাসায় বিভিন্ন ফলদ ও বনজ গাছ রোপণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মমসাদ হাসান বলেন, জলবায়ু পরিবর্তন হওয়ায় আমরা ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছি। শহর-বন্দরে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। বাসযোগ্য নগরী গড়ে তুলতে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে।
এ ক্ষেত্রে বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করায় নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেন তিনি। ফাউন্ডেশন এর সভাপতি হাফেজ শিব্বির আহমদ আরজু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম এর সঞ্চালণায় বক্তব্য রাখেন,
জানেয়া ছাদিয়া বাসিয়া পাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়েখ শফিকুর রহমান,শিক্ষা সচিব মাওলানা ফরিদ আহমদ, কালিকা পাড়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সাদেক আহমদ, ফাউন্ডেশন এর সহ-সভাপতি হাফেজ মামুনুর রশীদ,
নির্বাহী সদস্য হাফেজ শাহ আলম,সহ- সুপার মাওলানা আতাউর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, মাস্টার শাহিন আহমদ ও মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।
© Deshchitro 2024