|
Date: 2026-08-01 14:04:06 |
আদমদীঘির সান্তাহার-রানীনগর বাইপস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৫২) নামের একজন নিহত হয়েছে। এসময় ৯বছর বয়সী তার ভাতিজা শিশু আব্দুর রহমান ও দুই মোটরসাইকেল আরোহীসহ ৩জন আহত হয়েছে। নিহত শহিদুল ইসলাম আদমদীঘি উপজেলার পানলা (কেল্লাপাড়ার) গ্রামের মৃত আবু তালেবের ছেলে। গত শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় আদমদীঘি উপজেলার সান্তাহার-রানীনগর পাইপাস সড়কের পানলা ব্রিজেন নিকট এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে পানলা গ্রামের শহিদুল ইসলাম তার ভাতিজা আব্দুর রহমানকে নিয়ে সড়কের পাশে ছাগলকে ঘাঁস খাওয়াচ্ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে দুই যুবক দ্রুত মোটরসাইকেল চালিয়ে রানীনগরের দিকে যাবার সময় ছাগলের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা শহিদুল ইসলাম ও তার ভাতিজা আব্দুর রহমানকেও চাপা বা ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে শহিদুল ইসলাম তার ভাতিজা আব্দুর রহমান ও দুই মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় আহতদের মধ্যে শহিদুল ইসলাম মারা যায়। অপর আহতরা চিকিৎসাধীন রয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, নওগাঁয় ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
© Deshchitro 2024