মোংলা প্রতিনিধিঃ


‎সুন্দরবনের ঢাংমারী খালে একটি বিশাল আকৃতির কুমিরের ছাগল শিকার করার দৃশ্য দেখা গেছে।শনিবার (১ আগস্ট)  দুপুর ১২টা ৪৫ মিনিটে গাগরামারী বন অফিসের পাশে বনবিবি রিসোর্টের সামনের খালে এই ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার দুপুরে হঠাৎ করেই ঢাংমারী খালের পানিতে একটি বিশাল কুমিরকে দেখা যায়। এ সময় কুমিরটি বনের পাশ থেকে একটি ছাগল শিকার করে, তা খাচ্ছিল।

‎হঠাৎ এমন দৃশ্য দেখতে পেয়ে বনবিবি রিসোর্টের আশপাশের মানুষ ও পর্যটকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। বন্যপ্রাণীর এমন দৃশ্য অনেকে উৎসুক হয়ে প্রত্যক্ষ করেন।

‎বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনের নদী ও খালগুলোতে কুমিরের স্বাভাবিক বিচরণ রয়েছে। প্রায়ই খাবার সন্ধানে বা জোয়ার-ভাটার টানে কুমিরগুলো লোকালয় সংলগ্ন খালের চরে বা পাড়ে চলে আসে। তবে লোকালয়ের কাছাকাছি এমন বড় আকৃতির কুমিরের উপস্থিতি ও শিকার ধরার দৃশ্য স্থানীয়দের মাঝে সতর্কতা বাড়িয়ে দিয়েছে

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024