|
Date: 2026-08-03 21:40:58 |
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট ২০২৬) বারোমারী কারিতাস অফিস সভাস্থলে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সীভস কর্মসূচির আওতায় বাঘবেড়, নন্নী ও মরিচপুরান ইউনিয়নের এসআরজির ২০ জন ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা হতে আগ্রহী সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা ফেরদৌস হাসান। সহায়তা করেন কারিতাসের মাঠ সহায়ক হাসিনা স্নাল ও সম্পদ ম্রং। প্রশিক্ষণে ভার্মি কম্পোস্ট সার তৈরির বিভিন্ন ধাপ, সঠিকভাবে স্থাপন, ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং জৈব সার উৎপাদনের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল-এর মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন উন্নয়ন (সীডস) প্রকল্প, নালিতাবাড়ী উপজেলা, শেরপুর। এতে সহযোগিতা করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণকে পরিবেশবান্ধব কৃষি চর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং টেকসই জীবিকায় ইতিবাচক ভূমিকা রাখবে।
© Deshchitro 2024