আসন্ন চারঘাট  উপজেলার ১ নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ এলাকা বাসীকে একটি পরিচ্ছন্ন ইউনিয়ন উপহার দিতে চান চেয়ারম্যান পদ প্রার্থী মো:শরিফুল ইসলাম ।


গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,  দীর্ঘদিন ধরে আমার এলাকাবাসী আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এছাড়া বৃষ্টির সময় এলাকায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় যাতায়াতে  চরম দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীকে।


অসহায় মানুষদের কথা চিন্তা করেই আমি এবার  নির্বাচনে অংশ নিতে চাচ্ছি। আমি যদি এবারের নির্বাচনে চেয়ারম্যান হতে পারি বয়স্ক সকল ব্যক্তিকে ভাতার আওতায় আনার চেষ্টা করবো। দ্রুত চিকিৎসা সেবা প্রদানের জন্য ফ্রী এম্বুলেন্স ও বিনামূল্য চিকিৎসা সেবা চালু করবো।



ওয়ার্ডের বিভিন্ন জায়গায় অভিযোগ বক্স বসানো হবে এবং অভিযোগগুলো দ্রুত সমাধান করা হবে। যুব সমাজকে বাচাঁতে মাদক মুক্ত সমাজ গড়বো। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অসহায় মানুষদের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা করে অনুদান প্রদান করবো।


এছাড়া আমাদের ইউনিয়ন পরিষদকে আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদ  হিসেবে গড়ে তুলব বলেও  প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান পদপ্রার্থী মো: শরিফুল ইসলাম  ।


মো শরিফুল সকলের কাছে দোয়া প্রত্যাশী।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024