|
Date: 2026-08-10 20:17:58 |
লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ।
সারাদেশের ন্যায় লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষার ফলাফল -২০২৬ প্রকাশিত হয়েছে।
সোমবার (১০ আগষ্ট) প্রকাশিত ফলাফল এ উপজেলার ১১ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩৫৭ জন।জিপিএ -৫ পেয়েছে ২৩ জন।পাশের হার শতকরা ৬১.৩৮। ২ টি মাদ্রাসায় ১০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৭৮ জন।জিপিএ -৫ পেয়েছে ২ জন।পাশের হার শতকরা ৭২.৯০।
প্রাপ্ত তথ্যে জানা যায় উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় বামৈ মডেল সরকারি উচ্চবিদ্যালয়ে ৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪২ জন।পাশের হার শতকরা ৪২.৪২। জিপিএ -৫ পেয়েছে ১ জন।
বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২২ জন।পাশের হার শতকরা ৭৫.৮৩। জিপিএ -৫ পেয়েছে ১ জন।
কালাউক উচ্চ বিদ্যালয়ের ৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ৪৩ জন।পাশের হার শতকরা ৯১.৪৯। জিপিএ -৫ পেয়েছে ৪ জন।
বেগুনাই এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ২২ জন।পাশের হার শতকরা ৭০.৯৭। জিপিএ -৫ পেয়েছে ৩ জন।
লাখাই এসিআরসি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪৭ জন।পাশের হার শতকরা ৬৭.১৪। জিপিএ -৫ পেয়েছে ৬ জন।
রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে৩৪ জন। পাশের হার শতকরা ৬৬.৬৭। জিপিএ -৫ পেয়েছে ৪ জন।
কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ১৭ জন।পাশের হার ৪৮.৫৭। জিপিএ -৫ পেয়েছে ৪ জন।
মোড়াকরি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩৫ জন।পাশের হার শতকরা ৩৮.৮৯।
মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২১ জন।পাশের হার শতকরা ৭০।
তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২৪ জন।পাশের হার শতকরা ৭৭.৬২।
ভবানীপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩০ জন।পাশের হার ৮৫.২১
জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসার ৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৫২ জন।পাশের হার ৭৩.২৪। জিপিএ -৫ পেয়েছে ২ জন।
করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২৬ জন।পাশের হার শতকরা ৭২.২২।
রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখায় ৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪৫ জন।
পাশের হার শতকরা ৭০.৭৭। জিপিএ -৫ পেয়েছে ৬ জন।
© Deshchitro 2024