|
Date: 2026-08-12 16:06:02 |
১২ আগস্ট, ২০২৬ তারিখে উপজেলা পরিষদ হলরুম, দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দিনাজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নদীয়া বাংলাদেশ ক্লাস্টারের ডেপুটি ডিরেক্টর-ফিল্ড অপারেশনস, রাজু উলিয়াম রোজারিও।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ মো: বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ৯নং আশকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দিক,৭নং আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন,৮নং শংকরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলামসহ ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শিশুর অধিকার সুরক্ষা এবং সমাজ থেকে বাল্যবিবাহ ও শিশুশ্রম নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।এর পাশাপাশি বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের স্কুলগামী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণে অভিভাবকদের সচেতন করার উপর অধিক গুরুত্বারোপ করেন বক্তারা।
ওয়ার্ড ভিশন বাংলাদেশ এর অ্যাডভোকেসি কার্যক্রমের আওতায় কমিউনিটি পর্যায় ১৬৫জন সদস্যের সমন্বয়ে ১১ টি শিশু সুরক্ষা কমিটি গঠন ও সক্রিয়করণ করা হয়েছে। শিশু ও যুবদের নেতৃত্বে ১১টি ইয়ুথ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।যারা সক্রিয়ভাবে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রম নিরসন ও স্কুল থেকে ঝরে পড়া রোধে স্থানীয় সরকার,বিবাহ নিবন্ধনকারী, স্থানীয় জনগণ ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কাজ করছে। এছাড়াও উপজেলা দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় পরিবার ভিত্তিক জরিপকোননন্ত চালানোর মাধ্যমে বাল্যবিবাহ, শিশুশ্রম, স্কুল থেকে ঝরে পড়া ঝুঁকিতে থাকা ১৬৫জন শিশুর তালিকা তৈরি করা হয়।, শনাক্তকৃত ঝুঁকিপূর্ণ শিশুদের নিয়মিত পরিবার ভিত্তিক কাউন্সিলিং ও ফলোআপ করার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।সদর উপজেলার দশটি ইউনিয়ন এবং পৌরসভা হতে বাল্যবিবাহ শিশুশ্রম এবং ঝরে পড়া মুক্ত পৌরসভা এবং ইউনিয়ন ঘোষণা করার লক্ষ্যে লিখিত সম্মতি ও একসাথে কাজ করা হচ্ছে। মেয়েদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ৩৪২০ জন কিশোরীদের নিয়ে ফুটবল ম্যাচ, মার্শাল আর্ট, পাট গান ইত্যাদি আয়োজন করা হয়। ১১০ জন শিশুদের নিয়ে ১১ নাটক ও গানের দল তৈরি করা হয়। যারা যারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ১৫০৬ জন মানুষকে শিশুশ্রম এবং ঝরে পড়া রোধ বিষয়ে সচেতন করেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান ওয়ার্ল্ড ভিশন নেতৃবৃন্দ। আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট উনাকে প্রদান করা হয়।
© Deshchitro 2024