|
Date: 2026-08-13 14:36:14 |
শেরপুরের শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় ও স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগষ্ট বৃহস্পতিবার শেরপুরের শ্রীবরদী উপজেলার পিরিজপুর কিশোরী সংলাপ কেন্দ্রে এ প্রশিক্ষণ প্রদান করেন কৃষি উপ-সহকারী মোঃ মোস্তাফিজুর রহমান। এ প্রশিক্ষণে এসআরজির ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা হতে আগ্রহী ২০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের আধুনিক পদ্ধতি, সংরক্ষণ, সঠিক ব্যবহার এবং জৈব কৃষিতে এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কারিগরি ও মাঠপর্যায়ে সহযোগিতা করেন কারিতাস বাংলাদেশ সীডস কর্মসূচির মাঠ সহায়ক সুলভ দফো। পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণ, রাসায়নিক সারের ব্যবহার হ্রাস এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আয়বর্ধক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে জৈব সার উৎপাদন ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।
© Deshchitro 2024