|
Date: 2026-08-18 23:20:29 |
বানিয়াচংয়ে ঐতিহাসিক মাকালকান্দি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন এঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মৃতিসৌধে গিয়ে এক মিনিট নীরবতাসহ ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের আহবায়ক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, তাতী দলের আহবায়ক মওদুদ আহমদ, যুবদল যুগ্ম আহবায়ক ওলিউর রহমান ওলি ও জাসাস সদস্য সচিব সাইফুল খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জানা যায়, ১৯৭১ সালের ১৮ আগস্ট সকাল ৯টায় মাকালকান্দি গ্রামে মনসা পূজারত অবস্থায় পাকিস্তানি হানাদার বাহিনী হামলা চালায়। এতে শতাধিক নারী-পুরুষ নিহত হন। অনেককে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে হত্যা করা হয়। বাদ যায়নি দুধের শিশু ও। এরপর লোটপাট চলে স্বর্ণ,রুপা,
গরু, মহিষ, ধান ও অন্যান্য আসবাবপত্র। এরপর থেকে প্রতি বছর ১৮ আগস্ট যথাযোগ্য মর্যাদায় প্রশাসন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে দিবসটি পালন করা হয়।
২০০৮ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরে আলম সিদ্দিকীর উদ্যোগে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। পরে সংস্কার করে বৃহৎ আকারে স্মৃতিসৌধ করা হয়।
© Deshchitro 2024