রংপুরের পীরগাছায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘তারুণ্যের আলো’ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার পারুল ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তাসনিমুল হাসান নাঈম, কোষাধ্যক্ষ রিদয় হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বিজয়, কার্যকরী সদস্য মুন্না, এলাহী, রোহান, নয়নসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের সদস্যরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তরুণদের উদ্যোগে এমন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024