লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। লাখাই থানা পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার ১বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আব্দাল মিয়া(৪৫) গ্রেপ্তার করেছে। লাখাই থানা সুযোগ্য অফিসার ইনচার্জ ওসি মোঃ শরীফ আহমেদ এর নেতৃত্বে এসআই/ মোঃ আবু কাউসার, এএসআই/ ওয়াসিম সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (২১শে আগস্ট)রাত ৯:৩০মিনিটে ওয়ারেন্ট তামিল অভিযানে মোড়াকরি মহাসংকীর্তন মন্দিরের সামনে মাঠের পূর্বপা‌র্শ্বে ডোবা হইতে জিআর-৭৯/২৩ (লাখাই) , লাখাই থানার মামলা নং ১২ তারিখ ১৫/৭/২০২৩ ধারা মা*দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারার মামলায় এক বছর (১) সশ্রম কারাদন্ড এবং ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিন কারাদণ্ড প্রাপ্ত ওয়ারেন্ট পরোয়ানা ভুক্ত আসামী মুড়াকড়ি পুর্বপাড়ার অনু মিয়ার পুত্র মা*দক ব্যবসায়ী মোঃ আবদাল মিয়া (৪৫) কে গ্রেফতার করেন । এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শরীফ আহমদ আসামীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলমান,এবং গ্রেফতারকৃত আসামী আব্দাল মিয়াকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024