আগামীকাল রোববার (২৩ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষেতলাল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের ইটাখোলা বাজার শাখার ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইটাখোলা বাজারে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগমুহূর্তে ভোটকেন্দ্রের আশপাশের বারান্দা ও রাস্তার দুই পাশে প্রার্থীদের পোস্টার লাগানোর কাজ চলছে। জানা গেছে, ৬টি পদের বিপরীতে ১২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. রনি হোসেন একক প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিংয়ের দায়িত্ব পালন করবেন ইটাখোলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মশিউর রহমান, মো. খুরশিদ আলম চৌধুরী ও মো. তরিকুল ইসলাম। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যবেক্ষণে থাকবেন ক্ষেতলাল পৌরসভার প্রতিনিধি, পুলিশ প্রশাসন, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, প্রমুখ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024