|
Date: 2026-08-24 08:17:31 |
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আবীর হাসান (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি চৌকশ দল বসতপুর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বসতপুর বড় কলোনী মোড়ে মোশারফ হোসেনের ফলের দোকানের সামনে বসতপুর থেকে গোগাগামী পাকা রাস্তার ওপর থেকে আবীর হাসানকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আবীর হাসান বসতপুর (কাছারীপাড়া) এলাকার মোহাম্মদ কবির হোসেনের ছেলে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শার্শা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
© Deshchitro 2024