বরিশাল নগরীর ভাটিখানাস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ আশ্রম ও মন্দিরের উদ্যোগে রাধাকৃষ্ণের বর্ষকালীন প্রেমলীলা ‘ঝুলন যাত্রা উৎসব-১৪৩৩’ উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টায় মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ আকবর এবং বরিশাল জেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক আফরোজা আলম। এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আশ্রমে আগত বিপুলসংখ্যক ভক্ত অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে ভক্তদের সমন্বয়ে রাধাকৃষ্ণের ঝুলনলীলা কীর্তন, পূজা-অর্চনা ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশ। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ঝুলন যাত্রা উৎসবের ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024