|
Date: 2026-08-30 01:15:28 |
কালিগঞ্জের রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আজিমুশান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসা মাঠ থেকে জশনে জুলুসের র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।
জশনে জুলুসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কাদেরিয়া তৈয়েবিয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কাদেরিয়া তৈয়েবিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি নাজমুস সাহাদাত ফয়েজী, রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার সুপার মাও: শাহিনুর রহমান আল-কাদেরী, ভারপ্রাপ্ত সুপার মাও: আব্দুল আজিজ আল-কাদেরী সহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও হাজারো সুন্নি মুসল্লি।
পরে রাতে জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় আজিমুশান ওয়াজ মাহফিল। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মাহফিলে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ এবং মানবতার কল্যাণে তাঁর শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
© Deshchitro 2024