বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ( সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুপুর অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয় এতে উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক ভূমিকা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন

উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম সামাদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  নাসির উদ্দিন, ব্যবসায়ী বিএনপি নেতা  আনোয়ার হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি  জয়নাল আবেদীন বাবলু, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব, সহ-সভাপতি লিলি সরকার এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন দেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন একই সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বিএনপিকে আরও সুসংগঠিত গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন

আলোচনা সভা শেষে দেশ জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024