|
Date: 2026-09-02 17:47:35 |
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত টাঙ্গাইলের ঐতিহ্যবাহী দৈনিক ‘মজলুমের কণ্ঠ’ ৩১ বছর পেরিয়ে ৩২তম বর্ষে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে কেক কাটা, মিষ্টি বিতরণ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুপুর উপজেলা পরিষদের হলরুমে আড়ম্বরপূর্ণ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের এস. এম শহীদ, গ্রিন টিভি ও সংবাদের হাবিবুর রহমান, আমার দেশের আলকামা সিকদার, মানবজমিনের আব্দুল্লাহ আল মামুন, কালের কণ্ঠের আমিনুল হক, প্রতিদিনের সংবাদের আকবর হোসেন, যায়যায়দিনের মেহেদী হাসান বকুল, প্রতিদিনের বাংলাদেশের নাজিবুল বাশার, মানবাধিকার প্রতিদিনের লিয়াকত হোসেন এবং শালবনবার্তাটোয়েন্টিফোর.কমের আরশেদ আলমসহ এলাকার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি ইউএনও মো. সাইফুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘ ৩১ বছরের পথচলায় দৈনিক মজলুমের কণ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমানুষের অধিকারের কথা তুলে ধরে পাঠকের মন জয় করেছে। আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে পত্রিকাটি তার আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পত্রিকাটির সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মধুপুর উপজেলা জামে মসজিদের মোয়াজ্জিন দেলোয়ার হোসে
© Deshchitro 2024