|
Date: 2026-09-02 21:44:25 |
স্টাফ রিপোর্টারঃ-
নাটোরের বড়াইগ্রামের আহমেদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় এডহক কমিটির সভাপতি, সদস্য, শিক্ষক প্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় নতুন কমিটির সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভা শেষে এডহক কমিটির সদস্যদের সঙ্গে শিক্ষক-কর্মচারীদের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। গত ২৬ তারিখে অত্র প্রতিষ্ঠানের আব্দুল বারীকে এডহক কমিটির সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত হয়। শেষে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে সভাপতি মহোদয়কে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
© Deshchitro 2024