বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসা পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) তিনি মাদ্রাসাটি পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসার সার্বিক পরিবেশ, শিক্ষার কার্যক্রম এবং বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন সিটি কর্পোরেশনের প্রশাসক। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের এ পরিদর্শনকে ঘিরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরিদর্শন শেষে তিনি মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024