আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ)-এর মৌলভীবাজার জেলা শাখা পরিচালনা ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আগামী ১ বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নবগঠিত এই কমিটিতে এ্যাডভোকেট জগদীশ দাশ-কে সভাপতি এবং সাইদুল ইসলাম সবুজ-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেনসিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান, সহ-সভাপতি:** মাজিদ রাজা ও আকবর আলী, যুগ্ম সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ জুয়েল আহম্মদ, সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান আখন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালিক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রুকন আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বিজয় মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ ফুয়াদ হোসেন, দপ্তর সম্পাদক তপন পাল। এছাড়া নির্বাহী সদস্য সন্তোষ কান্তি দাস সদস্য ও মোঃ রাসেল মিয়া।

মানবাধিকার সুরক্ষায় নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন—এই মূলমন্ত্রকে সামনে রেখে মানবাধিকার রক্ষা ও এলাকার সামাজিক সুরক্ষায় নবগঠিত এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে। অনুলিপিটি অবগতির জন্য আইজিপি, মৌলভীবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024