|
Date: 2026-09-05 17:25:38 |
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে র্যাব-৮-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) র্যাব-৮-এর কার্যালয়ে কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকারসহ মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথিরা র্যাব-৮-এর অধিনায়ককে ফুলেল শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যাবের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় র্যাব-৮-এর সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
পরে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে র্যাব-৮-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠান শেষে র্যাব-৮ আয়োজিত প্রীতিভোজে অংশ নেন অতিথিরা।
© Deshchitro 2024