ফাইল ছবি-নিহত শামীম।

কক্সবাজারের পেকুয়ার মগনামা ঘাটে সাগরে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর শামীম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে মগনামা-কুতুবদিয়া নৌপথের মগনামা জেটিঘাট সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টার দিকে কুতুবদিয়া শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার পথে মগনামা ঘাটে ডেনিস বোটে ওঠার সময় অসাবধানতাবশত সাগরের পানিতে পড়ে যান শামীম। মুহূর্তের মধ্যে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাননি।

নিহত শামীম ভোলা জেলার বাসিন্দা এবং তিনি চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। স্ত্রীকে সঙ্গে নিয়ে কুতুবদিয়ায় শ্বশুরবাড়িতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধারের ঘটনায় স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024