বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় নগর ভবনের তৃতীয় তলায় এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ মার্কেটের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন। সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ব্যবসায়ী নেতৃবৃন্দের বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024