চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নের পূর্ব তারাখোঁ বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে ফলদ, বনজ গাছ রোপণের মাধ্যমে মানবতার আহবান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 


সংগঠনের সভাপতি মুহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে সহ সাধারণ সম্পাদক মোঃ হেফাজ উদ্দিনের সঞ্চালনায় গত ৪ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মানবতার আহবান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক,

এডভোকেট ইউসুফ আলম মাসুদ। 

বিশেষ অতিথি ছিলেন, দাঁতমারা ইউনিয়নের উপ সহকারী কৃষি অফিসার মোঃ হেলাল উদ্দিন, মাওঃ মূছা আনছারী, গ্রামীণ ব্যাংক কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, মোঃ ফারুক বিন মূছা, মোঃ আজগর আলী, ডা. হারুনুর রশিদ আকাশ, মোঃ রাকিবুল ইসলাম বেলাল, এস.বি জসিম, মোঃ মোস্তফা, সংগঠনের সদস্য মোঃ ওসমান গনী, মেহেদী হাসান, ইঞ্জিনিয়ার এনাম, এস.ডি রাসেল, মোঃ আরিয়ান আরাফাত, মোঃ ইসমাঈল,

মোঃ হাসান, মোঃ তৌহিদ, মোঃ রুবেল, মোঃ তানভীর, মোঃ সাব্বির, মোঃ তাসিন, মোঃ হাফেজ আনাস প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024