মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের অভিযানে ৯ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি মোটরসাইকেলসহ মেনপং ম্রো (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মেনপং ম্রো বান্দরবান সদর উপজেলার টংকাবতী পাতুই পাড়ার সেনরাং ম্রোর ছেলে। তার মায়ের নাম বুরাং ম্রো।

পুলিশ জানায়, লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহর নির্দেশনায় এসআই গোবিন্দ দাসের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় তার কাছ থেকে ৯ লিটার চোলাই মদ উদ্ধার এবং মদ পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024